ভারতমাতার উক্তি – অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

রাকেশ রাকেশ করে মায়

রাকেশ গেল কাদের নায়

তিনটা লোকে দাঁড় বায়

অকুল পারাবারে।

নীল আকাশে আরেক তারা

ওই তারাতে আছে কারা

রাকেশ ও তার সঙ্গী যারা

মহাশূণ্য পারে ?

ওদের ছোখে এই ধরণী

দেখায় নাকি নীল বরণী

যেন এক নীলকান্তমণি

মহাশূণ্যে ভাসে।

রাকেশ রাকেশ করে মায়

রাকেশ রে, তুই বাড়ী আয়

আবার সেই উড়ন নায়

রাকেশ ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *