
ভালো লাগে – ভবানীপ্রসাদ মজুমদার
ভালো লাগে ফুল-পাখি, লতা-পাতা ঘাস ভালো লাগে শরতের দুধ-সাদা কাশ। ভালো লাগে আকাশের রং নীল-নীল পাহাড়-সাগর-নদী-খুশি-ঝিলমিল। ভালো লাগে ছোটাছুটি, খেলা লুকোচুরি ভালো লাগে লুডো-জুডো, ডাংগুলি-ঘুড়ি ভালো লাগে আম-জাম, কলা-লেবু-তাল চাউমিন-বিরিয়ানি খেতে ঝাল-ঝাল। ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক…
