Choitro mas kobita Alok Sarkar : চৈত্র মাস – আলোক সরকার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ইচ্ছে করছে
এখনি তার খোঁজে
বেরিয়ে পড়ি
বাতাস গন্ধে টলটল করছে
বাতাস বলছে
তার ছায়া – মাখান মুখ
বাতাস বলছে
সে ঘরের সব জানালা
খুলে দিয়েছে
যাতে গন্ধ সবদিকে যায়;
বাতাস আর কিছুই বলছেনা
বাতাস তুমি একটা কথা বল 
বাতাস তুমি আর একটা কথা বল 
তার কি খুব বেশি কষ্ট হচ্ছেখুব কষ্ট? 
তার কষ্ট কি এখন একটু কমেছে বাতাস?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।