নীলা – শ্বেতা চক্রবর্তী Nila kobita Sweta Chakraborty

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

সমস্ত পুরুষ ঘেঁটে যদি একজন পুরুষ পেতাম

যত বিষই থাক তার

দুধকলা দিয়ে পুষতাম!

 

রাত্রিবেলা চুপি চুপি ঘরে ঢুকে

অন্ধকারে ঝাঁপি খুলে ডাকতাম— আয়

সে আসত, ফোঁস ফোঁস— রাত্রি ঘুমোত চারদিকে ;

ভোরবেলা লোকজন ঘর ভেঙে দেখত

আমি নীল, ঝাপি খোলা ;

 

প্রেমিক গিয়েছে চলে, যেটুকু দেবার তা-ই দিয়ে

‘বিয়ে কবে হয়েছিল ?’ সকলের চোখে প্রশ্ন— ‘হুঁ’!

নীলা সয় না সকলের, নীলার কি সকলকে সয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *