বৃষ্টিতে যা ঘটে — শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

থমকে শহর বিচ্ছিরি যানজটে

ঝমঝমিয়ে নামল হঠাৎ কী জোর

বর্ষা চলুক সমান্তরাল পথে —

তুমি কেবল আমার সঙ্গে ভিজো।

 

গররাজি? বেশ! বৃষ্টি তো সম্মত।

টুকরো চিঠি বাতাস দিয়ে জোড়া

দৌড়ে ধরি যাদবপুরের অটো —

বুকের ভেতর ছুটতে থাকে ঘোড়া

 

নামাই সেনা। ট্রাফিকে কুচকাওয়াজ।

দস্যু ছাতায় ঘেরাও করি তোমায়

হাত থেকে হাত বৃষ্টিভেজা হাওয়া —

জলের ভাষা পাল্টাবে, তর্জমায়?

 

মিথ্যে আমি ভিজব তোমায় ছাড়া।

সত্যি নাকি, বৃষ্টিতে যা ঘটে?

আমরা বরং খুঁজতে থাকি আড়াল

বর্ষা চলুক, সমান্তরাল পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *