Obang kobita Ananya Bandopadhyay অবাঙ – অনন্যা বন্দ্যোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তোমাকে অস্বীকার করব বলেই পেরিয়ে যাচ্ছি
ঝুলন্ত সাঁকো ফুলভারনত মায়া অর্কিড
ঈশ্বরীয় উপকথা ভর করে স্নায়ু-সংহত
রাত্রির এলোচুলে নরক অতীত

 

তোমাকে অস্বীকার করব বলেই জ্বলে ওঠা
জাদুলন্ঠন–কাচে চৈনিক পরিভাষা
দ্বন্দ্ব মধুর আঁখিপাতে কনফুসিয়াস
নিরাকার মোহ থেকে উথ্বানরহিত

 

তোমাকে অস্বীকার করব বলেই খুঁজে ফিরি
দোজখ থেকে জন্নত, চাঁদ তারা আসমান
মিনার গম্বুজ হাঙর সমুদ্র যদি পাই
অলীক ফেরেশতা ঈশ্বীয়দূত

 

তোমাকে অস্বীকার করব বলে দেশান্তর
ফেরারি সন্ন্যাস ত্রিসন্ধ্যা যাপন
বেআব্রু রাত খুলে পরকীয়া আচমন
কমন্ডুল ভরে ওঠে শঙ্খ শামুক  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।