চাল না পেলে — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বাড়ী যদি বর্ধমান

খাবেন সুখে মর্তমান।

বাড়ী যদি হুগলী

খাবেন সুখে গুগলী।

বাড়ী যদি কলকাতা

খাবেন সুখে ওলপাতা।

বাড়ী যদি হাবড়া

মনের সুখে খা বড়া।

বাড়ী কি মেদিনীপুর ?

খাবেন সুখে তালের গুড়।

বাড়ী যদি বাঁকড়া

খাবেন সুখে কাঁকড়া।

বাড়ী যদি বীরভূম

খাবেন ছাতু মাশরুম।

বাড়ী কি মুর্শিদাবাদ ?

কোর্মা খাবেন মশলা বাদ।

বাড়ী যদি মালদা

খাবেন সুখে চালতা।

বাড়ী যদি দিনাজপুর

খাবেন সুখে চানাচুর।

বাড়ী কি জলপাইগুড়ি ?

খাবেন সুখে গুড়গুড়ি।

বাড়ী যদি দার্জিলিং

গাঁজা খাবেন চার ছিলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *