বন্ধু – কালীকৃষ্ণ গুহ
পুরোনো এক বন্ধুকে খুঁজি– জানি না দেখা হলে সে চিনতে পারবে কিনা। জানি না সে কেমন আছে। তার মুখে যে স্তব্ধতা ছিল কাচা কাপড়ের মতো যে পবিত্রতা যে কথকতার শান্তি তা সবই খুঁজে পাব কিনা ভাবতে ভাবতে আলো নিবিয়ে…

রক্তাক্ত বেদীর পাশে ফুল ছড়িয়ে দিয়েছিলে। ফুল দুহাত দিয়ে ছড়িয়ে দিয়েছিলে মৃত বন্ধুর চারপাশে জ্যোৎস্নায়। ছায়ার ভিতর থেকে হাত কেঁপে উঠেছিল। জ্যোৎস্নায় ফুলগুলি কেঁপে উঠেছিল। বন্ধু রক্তাক্ত বেদীর পাশে কাঁপে চিরদিন।
বসন্তের হাওয়া, তােমাকে পেলাম আজ ব্রীজ পার হয়ে। ব্রীজের মাথায় কাৱা তুচ্ছ এক নিশান তুলেছে? ব্রীজের এপাশে দেখি পরিত্যক্ত বৃদ্ধদের জন্য এক বাড়ি গড়ে উঠেছে খুব দ্রুত। পৃথিবীর নাগরিক তারাও যাদের কোন বাড়ি নেই, পরিজন নেই। তারা কেউ ক্ষীণ দৃষ্টি,…