কাঁটাতার — দেবেশ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বিলোনিয়া সীমানার ওপারে বাংলাদেশ, এ পারে ভারত

মাঝে একটা ভয়ানক তারকাঁটার বেড়া

বি এস এফ-বি ডি আর ঘুমন্ত স্বপ্ন, জাগ্রত এ কে ফর্টি সিক্স

 

ওপাশ থেকে সাজু একটা দলা পাকানো চিঠি

ছুঁড়ে দিল এপারে, রূপাইকে

চিঠিটা পড়ে গেল বেড়ার মাঝে

রূপাই হাত বাড়িয়েছে – আর একটু – একটুখানি

হাত ক্ষত বিক্ষত হচ্ছে কাঁটায়- তারকাঁটায়

এই যে ছুঁয়েছি প্রায় – সামান্য একটু আর

 

চিঠিটা এখন সন্দেহের ইয়াগো রুমাল,

এপাশে বি এস এফ, ওপারে বি ডি আর

মাঝে দিগন্তপ্রসারী তারকাঁটার বেড়া

 

এখানে প্রেম নেই। প্রেম হয়ত ছিলনা কোথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *