মাঝে মাঝে — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

মাঝে মাঝে যদি আমি আর কারো পানে

আন মনে চেয়ে রই তিয়াসী নয়নে

জেনো, প্রিয়ে, সে আমার নয় ভালোবাসা

প্রেমের তিয়াসা নয়, রূপের তিয়াসা।

এমন সুন্দরী ধরা শ্যাম জ্যোত্স্নাবতী

নারী সে সুন্দরতর সুধা-স্রোতস্বতী।

আমারে লোভায় ওরা এমন শোভায়

প্রেমের পালঙ্ক হতে মন উড়ে য়ায়।

তবু, প্রিয়ে, সে আমার নয় চপলতা

প্রেমের অন্যতা নয়, তৃষ্ণার অন্যতা।

হৃদয় রয়েছে বাঁধা অচল নোঙরে

চাহনি ভাসিয়া ফিরে লহরে লহরে।

তারায় তারায় খুঁজি রহস্যের আলো

তুমি মোর ধ্রুবতারা, তোরে বাসি ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *