‘তোমাকে চাই তোমাকে চাই, তোমাকে চাই’
রাতের রুপালি জোছনায় আমি তোমাকে চাই
ভোরের পাখির গানের মতন তোমাকে চাই
বিকেলের রোদ গাছের আড়ালে লুকানোর মতো তোমাকে চাই
সন্ধ্যায় লাল মেঘের রঙের লালিমা মাথা যে তোমাকে চাই
তোমার চুলের অতল কালোতে ডুবতে চাই
তোমার শরীরে ভরা বর্ষার দুরন্ত স্রোতে ভাসতে চাই
তোমার বুকের উপত্যকায় শিউলি ঝরার গন্ধ চাই
তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই।