কাজল – শ্বেতা চক্রবর্তী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

পোড়ামুখ দেখাবে না বলে

উপুর হয়েছ আর রাতে জেগে আছ ; রাত ?

কাজলের কান্না শোনা যায়

সিঁধেল চোরের মতো দেয়ালের নীচে শুয়ে

শরীর ভরিয়ে দেয় চোখ আর চোখে একাকার

কাজল : সম্ভ্রম নেই, বোধবুদ্ধিহীন

যা পারে তা কালি করে

এমনই পাগল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *