মূর্তিতে না পুঁথির পাতায় —
লেনিন থাকেন কিসে ?
খনির নীচে ? কলের চাকায় ?
সাগর জলে মিশে ?
কবরে যদি শুয়েই থাকেন,
খবরে কেন শুনি…..
মারার জন্যে আবার তাঁকে
ছুরি শানাচ্ছে খুনী ?
খুনী রোখা, খুনী বোকা,
খুনী কি আর জানে —
এক লেনিনই হাজার হন
কোথায় কোনখানে ?
গুঁড়িয়ে পাথর, পুড়িয়ে ছবি
যতই মুছি ওঁকে….
হাজার লেনিন লক্ষ হয়েই
জাগেন কোটি বুকে!
