দিদির বাড়িতে দেখা বসেছিলে একা একা
দিদি বলেছিল জল দিতে
জামাইবাবুর চেনা অন্যদিকে তাকাবে না
কোনও ভুল হবে না দৃষ্টিতে
এমনই সিদ্ধান্ত ছিল ? যে মেয়েটি জল দিল
তার হাতে মেহেদির দাগ
আঙুলে, নখের কোণে, যেন খুব অন্যমনে
কী একটা ছিল; – অনুরাগ ?
কিছুই পড়েনি চোখে ? কী করে যে অন্যলোকে
শুরু করে প্রেমের কাহিনী !
একা যুবকের ঘরে কানায় কানায় ভরে
শুধু জল দিতে তো আসিনি !
হৃদয় অবাধ্য মেয়ে (১৯৯৮)
