Camelia kobita Nirmolendu Gun ক্যামেলিয়া – নির্মলেন্দু গুণ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বুকের উপরে তুমি খঞ্জর হাতে বসে আছো সীমারের মতাে।

ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ-প্রেম? তুমিও কি প্রেমের সীমার?
তােমার উদ্ধত খঞ্জর আমার চৌচির বক্ষে কোন্ অপরাধে?
এ-বুকে কিছুই নেই, কিছু নেই, জীবনের ব্যর্থ-প্রেম ছাড়া।
তুমি ভুল করে বসেছ এখানে, তুমি ভুল হাতে তুলেছাে খঞ্জর।
রসুলপ্রতিম তুমি আমাকে চুম্বন করাে – , আমি লক্ষ লক্ষ প্রেমে
ব্যর্থ হয়ে, ব্যর্থ হতে হতে পৃথিবীর ব্যর্থতম প্রেমিকের মতাে
ঈশ্বরের সম্মুখে গিয়েছি, ছুঁয়েছি নিজের মুখ, আত্ম-প্রতিকৃতি;
অপূর্ণ প্রেমের পাত্র পূর্ণ করিয়াছি। তুমি কী কী কেড়ে নিতে চাও?
এই নাও প্রিয়তমা, বুকের পাঁজর ঘেঁষে সমূলে বসিয়ে দাও
প্রেমের খঞ্জর, আমি একতিল নড়বাে না। আমার সংরক্ত আত্মা
রক্তের প্লাবনে ভেসে নারীর ক্লেদের মতাে অন্ধকারে বেরিয়ে আসুক,
আমি আলাের জোনাকী সেজে তােমার প্রেমের পাশে চিতা হয়ে রবাে।
ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ-প্রেম? তুমিও কি প্রেমের সীমার ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *