Somobyathi poem lyrics সমব্যথী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Somobyathi kobita poem lyrics সমব্যথী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

যদি        খোকা না হয়ে

আমি      হতেম কুকুর-ছানা-

তবে       পাছে তোমার পাতে

আমি       মুখ দিতে যাই ভাতে

তুমি        করতে আমায় মানা?

          সত্যি করে বল্‌

আমায় করিস নে মা, ছল-

          বলতে আমায় ‘দূর দূর দূর।

          কোথা থেকে এল এই কুকুর’?

          যা মা, তবে যা মা,

আমায় কোলের থেকে নামা।

আমি       খাব না তোর হাতে,

আমি        খাব না তোর পাতে।

যদি        খোকা না হয়ে

আমি       হতেম তোমার টিয়ে,

তবে     পাছে যাই মা, উড়ে

আমায় রাখতে শিকল দিয়ে?

           সত্যি করে বল্‌

আমায় করিস নে মা, ছল-

          বলতে আমায় ‘হতভাগা পাখি

          শিকল কেটে দিতে চায় রে ফাঁকি’?

          তবে নামিয়ে দে মা,

আমায় ভালোবাসিস নে মা।

আমি     রব না তোর কোলে,

আমি      বনেই যাব চলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।