Chatukhor kobita ছাতুখোর কবিতা – হরিপ্রসন্ন দাশগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Chatukhor kobita Hariprasanna Dasgupta ছাতুখোর কবিতা হরিপ্রসন্ন দাশগুপ্ত

 

বাজী রাখলে বীর পালোয়ান রামদীন দোবে—

চোদ্দ পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে।

জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে—

কাজে কাজেই নুন্ লঙ্কায় শুকনো দিলে মেরে।

বাজী জিতে’ রামদীন ট্যাঁকে গুঁজ্‌লে টাকা,

এদিক দিয়ে পিপাসাতে যায় না জীবন রাখা।

ঢক্‌ ঢক্‌ ঢক্‌ খাচ্ছে জল লোটার পরে লোটা,

পেট্ টা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা।

পাঁচ মিনিটে হয়ে গেল মস্ত বড় জালা—

এবার কিন্তু হয়ে এলো ফেটে যাবার পালা।

পট্‌ পটাং—পট্ পটাং—পট্‌ পটাং পট্—

পেট্‌টি ফেটে বেরিয়ে প’লো মস্ত ছাতুর মঠ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *