অকালবর্ষণ কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

অকালবর্ষণ কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়

 

টুপ টুপানি টুপ

কার কপালে টিপ ?

চুপ কর তুই, চুপ…

বুকে করে ঢিপ ঢিপ !

 

ঝরঝরানি অঝোরে

কেন রে তুই কাঁদো রে ?

কে গিয়েছে রাগ ক’রে ?

 

ঝিরঝিরানি ঝরছেই, ঝরছেই

শিউলিগুলি কেমন যেন করছে !

বৃষ্টিভেজা আগুন রে,

হেমন্তে কোন ফাগুন রে?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *