বেড়াল খোঁজে নরম মাটি — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কেউ বা ভোলে চোলাই মদে

কেউ বা ভোলে খোসামদে।

কেউ বা ভোলে নারীর কোলে

কেউ বা ভোলে মাছের ঝোলে।

            মনে রেখো এই কথাটি

            বেড়াল খোঁজে নরম মাটি।

কেউ বা ভোলে নগদ টাকায়

কেউ বা পায়ে তেল মাখায়।

কেউ বা ভোলে পদের মায়ায়

কেউ বা ভোলে রাজক্ষমতায়।

            এই কথাটি জেনো খাঁটি

            বেড়াল খোঁজে নরম মাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *