বসন্তের দূত — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বসন্তের দূত আমি বসন্তের শেষে

হেথা হতে যাব চলে অন্য কোনোখানে

সেখানেও মধু ঋতু রূপে গন্ধে গানে।

বসন্ত ফুরালে যাব বসন্তের দেশে।

 

যৌবনের দূত আমি যৌবনের শেষে

হেথা হতে চলে যাব অন্য কোনোখানে

সেখানেও নিত্য লীলা মাধবী বিতানে।

যৌবন পোহালে যাব যৌবনের দেশে।

 

এই তো কল্পনা ছিল জীবনপ্রভাতে

ছিল না তখন মনে সন্ধ্যার ভাবনা

যযাতির আয়ু আমি করিনি কামনা।

অপ্রার্থিত বর আজ নিই যোড়হাতে।

 

বসন্ত হয়েছে পার যৌবন নিঃশেষ

মরমে রয়েছে তবু মাধুর্যের রেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *