আদি বহ্নিশিখা — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

পরিণীত পরিণীতা, তবু প্রেমিক প্রেমিকা

বিবাহ করেনি ম্লান প্রণয়ের আদি বহ্নিশিখা।

জনক জননী ওরা, তবু ওরা প্রেমিক প্রেমিকা

সন্তান করেনি ম্লান প্রণয়ের আদি বহ্নিশিখা।

গৃহী ও গৃহিণী ওরা, তবু ওরা প্রেমিক প্রেমিকা

সংসার করেনি ম্লান প্রণয়ের আদি বহ্নিশিখা।

বিগত যৌবনকাল, তবু ওরা প্রেমিক প্রেমিকা

ক্রমে ম্লান হয়ে আসে প্রণয়ের আদি বহ্নিশিখা।

জীবনের শেষপর্ব, তবু ওরা প্রেমিক প্রেমিকা

ম্লান, তবু অনির্বাণ প্রণয়ের আদি বহ্নিশিখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *