বসন্তের দূত — অন্নদাশঙ্কর রায়
বসন্তের দূত আমি বসন্তের শেষে হেথা হতে যাব চলে অন্য কোনোখানে সেখানেও মধু ঋতু রূপে গন্ধে গানে। বসন্ত ফুরালে যাব বসন্তের দেশে। যৌবনের দূত আমি যৌবনের শেষে হেথা হতে চলে যাব অন্য কোনোখানে সেখানেও নিত্য লীলা মাধবী বিতানে। যৌবন…
