দুঃসময়ের মিত্র ভেবে যার দিকে এই হাত বাড়ালাম
বধির চিত্ত, তার কাছে যেই এই হৃদয়ের ভার নামালাম
চাঁদের পিঠে সওয়ার দেখি মিত্র সে নয়, কালাপাহাড়
বন্ধ করে একে একে ভালোবাসার সকল প্রাকার।
ভস্মাবশেষ পার হয়ে যেই শ্যামল ক্ষেতে নেমেছিলাম
নষ্ট তারার নগ্ন আলোয় যে বীজ আমি পুঁতেছিলাম
শস্য হয়ে জন্ম নিলো সবুজ পাতায় সে স্বৈরিণী
ভালোবাসার পণ্য লয়ে করলো কেবল বিকিকিনি।