কথোপকথন (২) কী হয়েছে? কপালে ভাঁজ কেন? – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কী হয়েছে? কপালে ভাঁজ কেন?

চোর- ডাকাতি? আমাকে খুলে বলো

সকালবেলার শ্বেতপদ্মের রোদে

সন্ধেবেলার বিষাদ সেজে আছো।

 

কী হয়েছে আমাকে খুলে বলো

হারিয়ে গেছে পায়ের তোড়া মল?

ঠিকানা-লেখা খুচরো ছেঁড়া পাতা?

গোপন চিঠি? গলার রত্নহার?

 

কী বললে? এক বৃষ্টি পাগল দিনের

মৌ মাখানো স্মৃতির গন্ধ? সেকি?

সেতো তুমি নিজের বুকের থেকে

উপুড় করে দিয়েছ করতলে।

রেখেছি বুকে, বুকের বন্ধ ঘরে

অবশ্য রোজ সন্ধ্যা – প্রদীপ দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *