রাত্রি হোক বনে – তিলোত্তমা মজুমদার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

চলো নির্জনে দাঁড়াই

একটি কথাও না বলে

হাত ধরে থাকি পরস্পর

চলো নির্জনে দাঁড়াই

কাঠি দিয়ে আঁকিবুকি বালিতে বালিতে

ছোট-ছোট নুড়ি ফেলি জলে

ভেজা পা দুটি আমার কোলে তুলে দাও

আমি ঘাসের কণায় ঢেকে দিই

ঢেকে দিই আমার ঈর্ষাও

খোলা রাখি যন্ত্রণার চাপা কান্না মুখ

তোমার আঙুল স্পর্ষ দেবে

চলো নির্জনে দাঁড়াই

ছেলেবেলা কেটেছে যেখানে

তার থেকে উপকূল বেশী দেরী নয়

সাইকেলে মিনিট তিরিশ

তুমি বায়ু কেটে যাবে

আমি সারা দেহে সমুদ্রের তট

আমারও শৈশবের কথা লেখা আছে বনে

নির্জনতা ভেঙে দিতে

দু’একটি শুকনো পাতার নীচে-পড়া

তোমার শৈশব দেখা হলে

আমার শৈশব তারপর

সমুদ্রগমন শেষে বনান্তরে গতি

ইস্কুলের যেখানে-যেখানে টিফিনের কৌটো খোলা

সেখানে সেখানে শুলে পাশাপাশি

চোখ মুদে আসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *