যাকে চেয়েছিলাম — শক্তি চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

যাকে চেয়েছিলাম তাকে পেলাম না

যে-ঘাট ছাড়ে নৌকা তাতে গেলাম না

কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি

চোখ বুজলে প্রিয় কেবল তোমায় দেখি

 

ফুলগাছে জল দিলাম তাতে ধরেছে ফল

যে-ঘরে পৌঁছুলাম দেখি ভাঙ্গা আগল

অমূল্য রাখবো না বলেই গেলাম না

যাকে চেয়েছিলাম তাকে পেলাম না।

 

সারা জীবন সন্ধ্যে-সকাল করেও ফাঁকি

কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি

প্রিয়কে পথ দিয়েও বুঝি দিলাম না

যাকে চেয়েছিলাম তাকে পেলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *