First hote hoy kobita poem lyrics ফার্স্ট হতে হয় কবিতা – প্রমোদ বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

First hote hoy kobita poem lyrics ফার্স্ট হতে হয় কবিতা - প্রমোদ বসু

 

ছোটদের ফার্স্ট হতে হয়,

ছোটদের ফার্স্ট হতে হয়।

সাঁতারে, চিত্রকলায়

ব্যায়ামে,পদ্যবলায়

ছোটদের ফার্স্ট হতে হয়,

ছোটদের ফার্স্ট হতে হয়।

কোচিঙে, বিদ্যালয়ে

শাসনের জন্যে ভয়ে

ছোটদের ফার্স্ট হতে হয়,

ছোটদের ফার্স্ট হতে হয়।

গানে আর তবলা- তালে,

ক্রিকেট ও দাবার চালে

ছোটদের ফার্স্ট হতে হয়,

ছোটদের ফার্স্ট হতে হয়।

বড়দের মান বাঁচাতে,

দিনরাত এই খাঁচাতে

ছোটদের ফার্স্ট হতে হয়,

ছোটদের ফার্স্ট হতে হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।