একুশ বছর – প্রমোদ বসু
এসো,কতদিন পরে এলে,তোমাকে কোথায় বসাই ভারি ছোট্ট ঘর, সোজা হয়ে দাঁড়ালে মাথায় আকাশ ঠেকে, দুদিকে হাত বাড়ালেই মানুষ,সাজানো গেরস্থালি। এই আমার রাংচিতের বেড়া, এই আমার রজনীগন্ধার ঝোপ ; এখানে রোদ্দুর আসে, প্রতিদিন প্রথম রোদ্দুর! এইখানে খেলা করে চড়াই –…
