মুকুল যখন ভাসে তখন
হাতের পাতায়
দু একটি জলবিন্দু এসে
মার্জনা চায়
দু একটি জলবিন্দু তখন
চোখের আলোয়
দুর্বল সেই দীপকে বলে!
“আমায় জ্বালো!”
জ্বালতে গিয়ে দীপ নিজেকেই
জ্বালায় পোড়ায়
পুড়তে পুড়তে আকাশতীরের
বন্ধুকে পায়
বন্ধু তাকে ঝড়বাদলে
আগলে রাখে
কাছে পেয়েও বন্ধুকে সে
স্বপ্নে ডাকে
স্বপ্নটিকে সত্যি করে–
মুকুল ভাসায়
বন্ধুটি তার চোখের পাতায়
হাতের পাতায় …
