ভাদ্র — শ্বেতা চক্রবর্তী 

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ভাদ্র মানেই ওই সর্পগন্ধা মেয়েটি ঝোপঝাড় ডিঙিয়ে এবার

গরুবাথানে পৌঁছবে..

ওখানে অন্ধকারে বাছুরের গান বাজে..

একটু আগেই বিকেল পাঁচটায় একটা দেবতারঙের আলো

ওকে বলেছিল,বাড়ি থেকে না বেরলে ভুবন দেখা হবে না!

 

ও সমস্ত সাপের গন্ধ নিয়েই জড়িয়ে ধরেছিল গোয়ালের

অধিপতিকে,যে

বয়সে অতরুণ,যে সময় পুরুষ দ্বিধাহীন পুরুষ হয়,এ সেই বয়েস..!

মেয়েটিও মহিলা,ঋতুবসন বহুদিনের..

ভাদ্রের কোমল-কঠিন রোদে ও যেন একটা হাস্নুহানা খুঁজতে

খুঁজতে এখানে এসে পড়েছে..!

 

ভাদ্রে প্রতিটি ভঙ্গীই অলীক..প্রতিটি প্রেমই সন্ধ্যার গীতল

আবেগ,চোরা ও চামেলি..চিরচেনা,তবু!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *