ভাদ্র — শ্বেতা চক্রবর্তী
ভাদ্র মানেই ওই সর্পগন্ধা মেয়েটি ঝোপঝাড় ডিঙিয়ে এবার গরুবাথানে পৌঁছবে.. ওখানে অন্ধকারে বাছুরের গান বাজে.. একটু আগেই বিকেল পাঁচটায় একটা দেবতারঙের আলো ওকে বলেছিল,বাড়ি থেকে না বেরলে ভুবন দেখা হবে না! ও সমস্ত সাপের গন্ধ নিয়েই জড়িয়ে ধরেছিল গোয়ালের…
