জীবনানন্দ দাশ

তুমি (কবিতা) – জীবনানন্দ দাশ

নক্ষত্রের চলাফেরা ইশারায় চারিদিকে উজ্জ্বল আকাশ; বাতাসে নীলাভ হ’য়ে আসে যেন প্রান্তরের ঘাস; কাঁচপোকা ঘুমিয়েছে— গঙ্গাফড়িং সে-ও ঘুমে; আম নিম হিজলের ব্যাপ্তিতে প’ড়ে আছো তুমি।   ‘মাটির অনেক নিচে চ’লে গেছো? কিংবা দূর আকাশের পারে তুমি আজ? কোন্ কথা ভাবছো…

Read Moreতুমি (কবিতা) – জীবনানন্দ দাশ

আমাকে তুমি (কবিতা) – জীবনানন্দ দাশ

আমাকে তুমি দেখিয়েছিলে একদিন: মস্ত বড়ো ময়দান— দেবদারু পামের নিবিড় মাথা— মাইলের পর মাইল; দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হ’য়ে হারিয়ে যায়; জোয়ারের মতো ফিরে আসে আবার; জানালায়-জানালায় অনেকক্ষণ ধ’রে কথা বলে: পৃথিবীকে মায়াবীর…

Read Moreআমাকে তুমি (কবিতা) – জীবনানন্দ দাশ

ধান কাটা হ’য়ে গেছে (কবিতা) – জীবনানন্দ দাশ

ধান কাটা হ’য়ে গেছে কবে যেন— খেতে মাঠে প’ড়ে আছে খড় পাতা কুটো ভাঙা ডিম— সাপের খোলস নীড় শীত। এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ— কেমন নিবিড়।   ওইখানে একজন শুয়ে আছে— দিনরাত দেখা হ’তো…

Read Moreধান কাটা হ’য়ে গেছে (কবিতা) – জীবনানন্দ দাশ

স্বপ্নের হাতে (কবিতা) – জীবনানন্দ দাশ

পৃথিবীর বাধা— এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে; স্বপনের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই। যেই সব ছায়া এসে পড়ে দিনের রাতের ঢেউয়ে— তাহাদের তরে জেগে আছে আমার জীবন; সব ছেড়ে আমাদের মন ধরা দিতো যদি এই স্বপনের হাতে…

Read Moreস্বপ্নের হাতে (কবিতা) – জীবনানন্দ দাশ

পাখিরা (কবিতা) – জীবনানন্দ দাশ

ঘুমে চোখ চায় না জড়াতে— বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি; —এখন সে কতো রাত! ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর, আকাশে পাখিরা কথা কয় পরস্পর। তারপর চ’লে যায় কোথায় আকাশে? তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।   শরীরে…

Read Moreপাখিরা (কবিতা) – জীবনানন্দ দাশ

মাঠের গল্প (কবিতা) – জীবনানন্দ দাশ

মেঠো চাঁদ মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে পোড়ো জমি—খড়—নাডা—মাঠের ফাটল, শিশিরের জল। মেঠো চাঁদ—কাস্তের মতো বাঁকা, চোখা— চেয়ে আছে; এমনি সে তাকায়েছে কতো রাত—নাই লেখা-জোখা।   মেঠো চাঁদ বলে: ‘আকাশের তলে খেতে-খেতে লাঙলের ধার মুছে…

Read Moreমাঠের গল্প (কবিতা) – জীবনানন্দ দাশ