কথায় কথায় — তারাপদ রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ছবির মতো আকাশ,

আর আকাশের নীচে সেই বোকা মানুষ

যার কথায় কথায় চোখে জল আসে।

আর যখন চোখে জল নেই,

তখন চোখের মণিতে এক ছায়াভরা বুড়ো আম গাছের নীচে

          বিরাট দুপুর, আটচালা ঘরের বারান্দায়

          মানুষজন রঙ-বেরঙ বিড়ালের ছানা

উঠোন থেকে খড়ের টুকরো মুখে করে ছুটে পালাচ্ছে

             ছাই ছাই ধানি ইঁদুর ।

এ ছবির কোথাও সে নেই।

তবুও আটচালা ঘর, রঙিন বিড়াল

           আর ধানি ইঁদুরের ত্রস্ত চলা ফেরা

সারা দুপুর বারান্দায় কারা সুপুরি কাটছে

           ধান থেকে চাল কুটো বাছছে তো বাছছেই।

কথায় কথায় তার চোখে জল আসে।

One comment

  1. পৌঁছে গেলাম এক অনন্য জগতে। ৫০ বছর আগের সেই মা ঠাকুমার জগতে। দুরন্ত এক স্মৃতি নবরূপে ধরা দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *