কথোপকথন (২৪) তোমাকে আজকাল এত রোগা লাগে কেন – পূর্ণেন্দু পত্রী
-তোমাকে আজকাল এত রোগা লাগে কেন শুভঙ্কর? খুব ম্রিয়মান লাগে যেন ঘন বর্ষাকাল,মেঘের ধুসর ডানা,জল-কোলাহল ছিড়ে-খুঁড়ে ফেলেছে তোমাকে। ভাঙা কোন মন্দিরের পুরনো গন্ধের মত লাগে। অতীত কালের কনো স্তম্ভে আঁটা শ্যাওলার মতো অতীতে সবুজ ছিলে,এখন শোকের মতো হীন। তোমাকে কি…
