কথোপকথন (৩৬) তুমিই আমার ধ্বংস হবে তা জানলে – পূর্ণেন্দু পত্রী
তুমিই আমার ধ্বংস হবে তা জানলে এমন করে কি ভাসাতাম ডিঙি নৌকো? ভাসাতাম? তুমি চলে যাবে সমুদ্রে আগে বলনি তাহলে কি গায়ে মাখাতাম ঝড়-ঝঞ্ঝা? মাখাতাম? নুড়িতে-পাথরে নূপুর বাজিয়ে ছোট্ট জলরেখা ছিলে দুই হাত দিয়ে ধরেছি। ধরা দিয়েছ। এখন দুকুল ভরেছে…
