এই মাঝরাতে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে ইচ্ছে করছে।
মাঝে মাঝেই এরকম হয়, চোখ খুলতেই তোমাকে মনে পড়ে।
অথচ মনে পড়ার মতো আরও কতকিছু আছে,
এই যে কাল ইনটারভিউ তা নিয়ে ভাবতে পারতাম।
মনে করতে পারতাম জি-কে, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স।
অথচ এসব কিছুই ভাবাচ্ছে না আমাকে,
যেন এ পৃথিবীতে ভাবার বিষয় একমাত্র তুমি।
যেন শুধু তোমাকে ভেবেই কাটিয়ে দিতে পারি এ জীবনের
সবকটা রাত।
তোমাকে দেখার নেশা পৃথিবীর সব মদকে ম্লান করে দেয়
অরুণিমা।
বেলিফুল মালা খোঁপায় বেঁধে তুমি এমন সামনে এসে দাঁড়াও!
