এমন বৃষ্টির দিনে ইস্কুলের কথা মনে পড়ে।
ভিজতে ভিজতে বাসে ওঠা,
ভিজতে ভিজতে নামা,
ইতিহাসের ক্লাসে সোঁদা গন্ধ ।
ভিজে ভিজে শু প্যাচপ্যাচ।
তাই নিয়েই ঘুরে আসা
খারিফ শস্যের দিনকাল ।
ক্লাসরুমের জানলায় নেমে এসেছে মেঘ ।
বাংলার দিদি বললেন :
বই খোলো, আজ জসীমুদ্দিন।
