কর্ণ কুন্তি সংবাদ (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর
কর্ণ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যাসবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধিরথসূতপুত্র, রাধাগর্ভজাত সেই আমি– কহো মোরে তুমি কে গো মাতঃ! কুন্তী। বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব-সাথে সেই আমি, আসিয়াছি ছাড়ি সর্ব লাজ তোরে দিতে…
