একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর
একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, ‘চেয়ে দেখো’ ‘চেয়ে দেখো’ বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বরগা-কড়িতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইঁটে-গড়া গণ্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে, দুদ্দাড় জানালা দরোজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রামগাড়ি পড়ে ধুপ্ ধাপ্। দোকান…
