
কেউ ভাল না বাসলে – পূর্ণেন্দু পত্রী
কেউ ভাল না বাসলে আর লিখব না কবিতা। কত ভালবাসা ছিল বাল্যকালে। পুকুর ভর্তি এলোচুলের ঢেউ কলমীলতায় কত আলপনা কত লাজুক মুখের শালুক যেন সারবন্দী বাসরঘরের বৌ। এক একটা দুপুর যেন রূপসীর আদুল গা রাত্রি কারো চিকন চোখের ইশারা। …