
পড়োর পিতা আসি করিয়ে সবিনয়
বলিছে ছেলে মোর বোকা কি অতিশয়?
যা কিছু শিখেছিল বাড়ীতে মহাশয়
এখানে ভুলে গেল এটাত ভাল নয়?
রাগিয়া কহে গুরু সরাতে হবে মাটি
তবে ত পাকা ‘ভিত’ বসানো যাবে খাঁটি।
আইরি নাড়াগুলা তুলে না দিলে হেন
জ্ঞানের সারো কচু বসানো যাবে কেন?
এসব সোজা কথা বোঝ না জ্ঞানহীন
জোলাপ না দিলে কি ধরে হে কুইনিন।