Bhramaputrer meye kobita lyrics ব্রহ্মপুত্রের মেয়ে – হেলাল হাফিজ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bhramaputrer meye kobita lyrics ব্রহ্মপুত্রের মেয়ে - হেলাল হাফিজ

 

এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে

অভিশাপ তোমাকে দিলাম,-

তুমি সুখী হবে, খুব সুখী হবে।

 

বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল, আর

তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,

নিলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি

আজকাল অর্জন করেছি মৌন উদ্ভিদের মুখর স্তব্ধতা,

রলো উল্লাসিনী,

না জেনেশুনেই কেন দিতে গেলে টোকা!

তুমি আর কি বেদনা দেবে, কতোটা কাঁদাবে?

বালখিল্য এ খেলায় আমার চেয়েও তুমিই হারাবে।

 

এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে

অভিশাপ তোমাকে দিলাম,-

তুমি সুখী হবে,

ব্রহ্মপুত্রের মেয়ে, দেখে নিও, খুব সুখী হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *