ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্গসাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্বভারে অভিভূত। কী পুণ্য নিমিষে তব শুভ অভ্যুদয়ে বিকীরিল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এল প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পরালো প্রথম জয়টিকা। রুদ্ধভাষা আঁধারের খুলিলে নিবিড় যবনিকা, হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের…
