Pujarini kobita Rabindranath Tagore পূজারিনী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখকণা তাঁর। স্থাপিয়া নিভৃত প্রাসাদকাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্পশোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপপদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনকপ্রদীপমালা।…
