দেশাত্মবোধক কবিতা

ভারতবর্ষ, হোক আদর্শ (kobita) – ভবানীপ্রসাদ মজুমদার

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার বামুন-কায়েত, কুমোর-কামার, চাঁড়াল-চামার ! সবার মনে, গোপন কোণে, জাগাও হর্ষ ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—   ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার খেয়াল-ভজন, ঠুংরি-গজল, ধ্রুপদ-ধামার ! সবার প্রাণে, মিলন গানে, লাগাও স্পর্শ ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—   ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার মায়ের ভায়ের, বাবার কাকার, দাদার মামার…

Read Moreভারতবর্ষ, হোক আদর্শ (kobita) – ভবানীপ্রসাদ মজুমদার

পৃথিবীটা একটাই দেশ হোক (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার

  নিঃস্ব বিশ্বভূমি, আর তুমি হোয়ো নাকো ক্ষুণ্ণ এ-মাটি সবার ‘মা’-টি, স্বর্গের চেয়ে খাঁটি পুণ্য। মুছে দাও মন থেকে সব ভয়, সংশয়-লজ্জা গড়ে তোলো সকলেরই বুকে সুখে শান্তির শয্যা। দূর করো অতীতের তিক্ততা-রিক্ততা-দুঃখ আঁকো মধু-মন্তরে অনুভূতি অন্তরে সূক্ষ্ম। ঘুচে যাক…

Read Moreপৃথিবীটা একটাই দেশ হোক (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার

জন্মভূমি (কবিতা) – যতীন্দ্রমোহন বাগচী

ঐ যে গাঁ-টি যাচ্ছে দেখা ‘আইরি’-ক্ষেতের আড়ে— প্রান্তটি যার আঁধার-করা সবুজ কেয়াঝাড়ে, পূবের দিকে আম-কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল-বালকেরা— ঐটি আমার গ্রাম— আমার স্বর্গপুরী, ঐখানেতে হৃদয় আমার গেছে চুরি!   বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা,…

Read Moreজন্মভূমি (কবিতা) – যতীন্দ্রমোহন বাগচী

বোধন (কবিতা) – কাজী নজরুল ইসলাম

১ দুঃখ কী ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥ কেঁদো না, দমো না, বেদনা-দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি, দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি। জীবন-ফাগুন যদি মালঞ্চ-ময়ূর তখতে…

Read Moreবোধন (কবিতা) – কাজী নজরুল ইসলাম

সূচনা (কবিতা) – সুকান্ত ভট্টাচার্য

ভারতবর্ষে পাথরের গুরুভার : এহেন অবস্থাকেই পাষাণ বলো, প্রস্তরীভূত দেশের নীরবতার একফোঁটা নেই অশ্রুও সম্বলও।   অহল্যা হল এই দেশ কোন্ পাপে ক্ষুধার কান্না কঠিন পাথরে ঢাকা, কোনো সাড়া নেই আগুনের উত্তাপে এ নৈঃশব্দ্য বেঙেছে কালের চাকা।   ভারতবর্ষ! কার…

Read Moreসূচনা (কবিতা) – সুকান্ত ভট্টাচার্য

কবি-মাতৃভাষা (কবিতা) – মাইকেল মধুসূদন দত্ত

নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য; তা সবে আমি অবহেলা করি, অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ, বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী। কাটাইনু কত কাল সুখ পরিহরি, এই ব্রতে, যথা তপোবনে তপোধন, অশন, শয়ন ত্যজে, ইষ্টদেবে স্মরি, তাঁহার সেবায় সদা সঁপি…

Read Moreকবি-মাতৃভাষা (কবিতা) – মাইকেল মধুসূদন দত্ত