
বিকলতা (শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে) – সুধীন্দ্রনাথ দত্ত
শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে; সুশীতল মুক্তিস্নানে নিমন্ত্রণ করে নিষ্পলক, অকূল, পিঙ্গল আঁখি; অসংবৃত, কপিশ অলক চুম্বন বিথারি যায় লঘু স্পর্শে আমার চিবুকে; কম্প্র কুসুমাস্ত্র যেন, অধরের অঞ্চিত কার্মুকে বিরল গুঞ্জনধ্বনি টংকারিছে, মথি কল্পলোক; বিলাসবিহ্বল দেহে উপেক্ষিত…