প্রেমের কবিতা

ধিক্কার (ধিক্কারে বিষায়ে ওঠে মন) – সুধীন্দ্রনাথ দত্ত

ধিক্কারে বিষায়ে ওঠে মন যখনই স্মরণ নিরুদ্দিষ্ট চংক্রমণে ফিরে সে-তিথিতে যবে তব করপুটে মোর হিয়া পেরেছিল দিতে, শ্রেষ্ঠ ভিক্ষা মানি, সর্বশেষ অন্তরীয়খানি, নিজেরে উজাড় করি, নিষ্কবচ করি।।   হায়, আত্মম্ভরি, তার অর্থ পশিল না তোমার মানসে : যৌবনের নির্বোধ সাহসে…

Read Moreধিক্কার (ধিক্কারে বিষায়ে ওঠে মন) – সুধীন্দ্রনাথ দত্ত

দৈন্য (নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে) – সুধীন্দ্রনাথ দত্ত

নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে চেও না, চেও না মুখপানে, দ্বিধাকম্প্র স্বরে বোলো না, বোলো না মোরে এ-সর্বনাশের দায় কেবলই তোমার; বারংবার কল্পিত কলুষ-নত শিরে এনো না, এনো না ডেকে বিধির ধর্মিষ্ঠ অশনিরে; ভেবো না, ভেবো না মোর অন্ধ দুরাশারে সংহারিল…

Read Moreদৈন্য (নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে) – সুধীন্দ্রনাথ দত্ত

সমাপ্তি (ভুলেছ কি তবে) – সুধীন্দ্রনাথ দত্ত

ভুলেছ কি তবে? আগন্তুক বিরহের উদ্‌ভ্রান্ত গৌরবে দিয়েছিলে যেই অঙ্গীকার, একটি অক্ষরও তার কালের কবল হতে পারোনি কি রাখিতে সঞ্চিয়া, হায়, মোর অতিক্রান্ত বসন্তের প্রিয়া? নাই মনে বিদায়ের পথপ্রান্তে অন্তহীন অন্তিম চুম্বনে আমার স্বতন্ত্র সত্তা চেয়েছিলে স্বায়ত্তে আনিতে হেমন্তের জঙ্গম…

Read Moreসমাপ্তি (ভুলেছ কি তবে) – সুধীন্দ্রনাথ দত্ত

জিজ্ঞাসা (দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার) অর্কেস্ট্রা – সুধীন্দ্রনাথ দত্ত

দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার, অমোঘ প্রয়াণে তার রাখিব না মিনতির বাধা; কব না উদাস কণ্ঠে জীবনের যথার্থ সমাধা যৌবনমধ্যাহ্নে আজি অকাতর বিস্মরণে তাঁর।।   বার্ষিক প্রতিজ্ঞা তার ধ্রুবতার মরীচিকা আঁকে বিচ্ছেদবিধূর লগ্নে পরস্পর যাত্রীর নয়ানে; জানি অলজ্জিত রাতে,…

Read Moreজিজ্ঞাসা (দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার) অর্কেস্ট্রা – সুধীন্দ্রনাথ দত্ত

নাম (চাই, চাই, আজও চাই তোমারে কেবলই) – সুধীন্দ্রনাথ দত্ত

চাই চাই আজো চাই তোমারে কেবলি। আজো বলি, জনশূণ্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি আজো বলি— অভাবে তোমার অসহ্য অধুনা মোর, ভবিষ্যত বন্ধ অন্ধকার, কাম্য শুধু স্থবির মরণ। নিরাশ অসীমে আজো নিরেপক্ষ তব আকর্ষণ লক্ষ্যহীন কক্ষে মোরে বন্দী ক’রে রেখেছে, প্রেয়সী,…

Read Moreনাম (চাই, চাই, আজও চাই তোমারে কেবলই) – সুধীন্দ্রনাথ দত্ত

উদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ) – সুধীন্দ্রনাথ দত্ত

সে-দিনে বৈশাখ ধরেছিল ধ্বংসের পিনাক; জমেছিল সর্বনাশ অনাথ অম্বরে; তার পরে ঘটেছিল কম্প্র তাপে অবরোহী আলোর বিকার; শোষণে নিঃসার সূর্য, শুষ্ক জবা-সম, উদ্যত কালীর বক্ষ হতে খসেছিল আঁধি-ঢাকা প্রলয়ের পথে। সঙ্গে সঙ্গে মহামৌনে কোটিকণ্ঠ নগরের শ্বাস থেমেছিল; অহেতু সন্ত্ৰাস নেমেছিল…

Read Moreউদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ) – সুধীন্দ্রনাথ দত্ত