চপলা (জনমে জনমে, মরণে মরণে) – সুধীন্দ্রনাথ দত্ত
জনমে জনমে, মরণে মরণে, মনে হয় যেন তোমারে চিনি। ও-শরমার্ত অরূপ আনন দেখেছি কোথায়, হে বিদেশিনী? নীল নবঘন, চঞ্চল আঁখি যে-তড়িৎময়ী কালবৈশাখী থেকে থেকে আজ হানিছে আমার তাপনিরিক্ত চিত্তাকাশে, ফুরায়েছিল কি বিগত জীবন, ও-মদমত্ত সর্বনাশে? শত ফাল্গুন তোমার অভাবে…
