প্রেমের কবিতা

পুনর্জন্ম (নিশীথের নির্জন আঁধারে) – সুধীন্দ্রনাথ দত্ত

নিশীথের নির্জন আঁধারে বারে বারে শুনিলাম বিপাশার আদিম আহ্বান। আতঙ্কে উৎকণ্ঠি মোর প্রাণ, গৌরী কাপালিকা দাঁড়াল সম্মুখে আসি, নরমেধ প্রলয়ের শিখা প্রতিভাত করি তার রৌপ্য স্তনতটে। মুখে রটে নিবিদের মন্ত্র উচাটন; তরল মাতনে ভরা ঘূর্ণ্যমান নীলিম নয়ন হানে শিষ্ট সভ্যতার…

Read Moreপুনর্জন্ম (নিশীথের নির্জন আঁধারে) – সুধীন্দ্রনাথ দত্ত

মহাসত্য (অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ) – সুধীন্দ্রনাথ দত্ত

অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ; অসংগত চির প্রেম; সংবরণ অসাধ্য, অন্যায়; বন্ধদ্বার অন্ধকারে প্রেতের সন্তপ্ত সঞ্চরণ সাঙ্গ করে ভাগীরথী অকস্মাৎ বসন্তবন্যায়।।   সে-মিলন অনবদ্য, এ-বিরহ অনির্বচনীয় ধ্বংসসার স্বপ্নস্তূপে অচিরাৎ হারাবে স্বরূপ; আশা আজি প্ৰবঞ্চনা; দিব না স্মারক অঙ্গুরীয়; ব্যবধি ব্যাপক…

Read Moreমহাসত্য (অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ) – সুধীন্দ্রনাথ দত্ত

মূর্তিপূজা (মিলনার্ত বসন্তপ্রদোষে) – সুধীন্দ্রনাথ দত্ত

মিলনার্ত বসন্তপ্রদোষে, তোমার চরণতলে, নবাঙ্কুর তৃণাসনে ব’সে, পুলকি পাইন্‌-বন অসম্ভব পণে, বলিব না, “তুচ্ছ মানি ইন্দ্রের বৈভবও, অন্তরের অন্তঃপুরে তব পরিত্যক্ত স্থানটুকু দাও যদি মোরে ॥”   উৎকণ্ঠিত বিদায়ের উন্মন লগনে, ছড়ায়ে শিথিল হস্তে, ক্ষণে ক্ষণে, পুষ্পিত প্রান্তরে উন্মুলিত ক্রোকাসের…

Read Moreমূর্তিপূজা (মিলনার্ত বসন্তপ্রদোষে) – সুধীন্দ্রনাথ দত্ত

পণ্ডশ্রম (অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান) – সুধীন্দ্রনাথ দত্ত

অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান ভৈরব রভসে হানি, যে-প্রেরণা ফুরাল নিমেষে, সীমাশূন্য অনন্তের ঘূর্ণ্যমান ক্ষুব্ধ নিরুদ্দেশে আবার কখনও, প্রিয়ে, পাওয়া যাবে কি তার সন্ধান   সেই যে পাটল চাওয়া, সাঙ্গ লগ্নে বিস্ফারি নয়ান, নির্বাক কাকুতিটুকু পণ্ডশ্রম অন্তিম আশ্লেষে, অসম্পূর্ণ…

Read Moreপণ্ডশ্রম (অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান) – সুধীন্দ্রনাথ দত্ত

কস্মৈ দেবায় (হায়, গৰ্বান্বিতা) – সুধীন্দ্রনাথ দত্ত

হায়, গৰ্বান্বিতা, দানবিক আত্মারে যে-অনির্বাণ রাবণের চিতা, ভ্যান্ত না ক’রে, দহে হৃদয়সৈকতে, ভাবো তুমি জন্মে জন্মে, পুনরুক্ত শপথে শপথে, যোগাও ইন্ধন তার লাগি? ভাবো আমি জাগি অনাদ্যন্ত দিনমান, উৎকণ্ঠিত নিশা শুনিবারে তব পদধ্বনি? প্রত্যাসন্ন নূপুরের মুগ্ধ আগমনী আমার উদ্বেল মর্মে…

Read Moreকস্মৈ দেবায় (হায়, গৰ্বান্বিতা) – সুধীন্দ্রনাথ দত্ত

অপচয় (প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্ময় রজনী) – সুধীন্দ্রনাথ দত্ত

প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্‌ময় রজনী, ফেনিল মদিরা-মত্ত জনতার উল্বণ উল্লাস, বাঁশির বর্বর কান্না,মৃদঙ্গের আদিম উচ্ছ্বাস, অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি ?   আছে কি স্মরনে,সখী, উৎসবের উগ্র উন্মাদনা, করদ্বয়ে পরিপ্লুতি, চারি চক্ষে প্রগল্‌ভ বিস্ময়, শুন্য পথে দুটি যাত্রী,…

Read Moreঅপচয় (প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্ময় রজনী) – সুধীন্দ্রনাথ দত্ত