
সাগর উত্থিতা (সবুজ সমুদ্রে ওঠে অগণন ঢেউ) – বিষ্ণু দে
সবুজ সমুদ্রে ওঠে অগণন ঢেউ অগণন শ্বেত অশ্বারোহী— বালুকাবেলাকে দেয় চূর্ণ চূর্ণ চুম্বনের ফেনা— বিরাট বালুকাবেলা চলে যায় স্ফটিক-আকাশে স্থিরদৃষ্টি, মৌন, উদাসীন। আমি একা চলি লঘুগতি, সমুদ্রের শ্বাস টেনে বাক্যহীন চলেছি একেলা। নির্মেঘ পৌষের প্রখর রৌদ্রের মুঠি মুঠি…